অবশেষে লেবাননে নতুন সরকার গঠিত: সাদ হারিরি প্রধানমন্ত্রী
-
বাম থেকে- লেবাননের স্পিকার নাবিহ বেরি, প্রেসিডেন্ট মিশেল আউন ও সাদ হারিরি
লেবাননের রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত ঐকমত্যের সরকার গঠনে সক্ষম হয়েছে। গতকাল (রোববার) তারা ৩০ সদস্যের মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে এবং সাদ আল-হারিরিকে প্রধানমন্ত্রী করা হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন সরকার গঠনের ঘোষণা দেয়া হয় এবং এ প্রক্রিয়ার ফলে দেশটির সমস্ত রাজনৈতিক ধারা ঐক্যবদ্ধ হলো। তবে ক্রিশ্চিয়ান ফ্যালানজিস্ট পার্টি সরকার গঠনে অংশ নেয় নি। এ দলটিকে যে পদ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল তারা তা গ্রহণ করে নি।
সরকার গঠনের লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, “আজ নতুন সরকার গঠিত হলো, এটা একটা পূর্ণ সমঝোতার সরকার।” মিশেল আউনকে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত করার ছয় সপ্তাহ পর ঐকমত্যের সরকার করা সম্ভব হলো।
নতুন সরকারে জেবরান বাসিল পররাষ্ট্রমন্ত্রী, আলী হাসান খালিল অর্থমন্ত্রী ও নুহাদ মাচনুক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিরক্ষমন্ত্রী হিসেবে ইয়াকুব আল-সারাফ এবং জ্বালানি ও পানিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সিজার আবু খলিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯