ইরান-রাশিয়ার সমর্থনের ফলে নিরাপদ অঞ্চল ব্যর্থ হবে না: আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i37770-ইরান_রাশিয়ার_সমর্থনের_ফলে_নিরাপদ_অঞ্চল_ব্যর্থ_হবে_না_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার সমর্থনের কারণে সাম্প্রতি গঠন করা নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা ব্যর্থ হবে না। যদি নিরাপদ অঞ্চলে যুদ্ধবিরতির লঙ্ঘন ঘটানো হয় তাহলে ইরান ও রাশিয়া তার জবাব দিতে দ্বিধা করবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৭ ১২:৪৯ Asia/Dhaka
  • সক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ (ডানে)
    সক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ (ডানে)

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার সমর্থনের কারণে সাম্প্রতি গঠন করা নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা ব্যর্থ হবে না। যদি নিরাপদ অঞ্চলে যুদ্ধবিরতির লঙ্ঘন ঘটানো হয় তাহলে ইরান ও রাশিয়া তার জবাব দিতে দ্বিধা করবে না।

গতকাল (বৃহস্পতিবার) বেলারুশের টিভি চ্যানেল ওএনটি-কে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ এ কথা বলেন। তিনি বলেন, “আগের উদ্যোগগুলো ভুল ছিল বলে ব্যর্থ হয়েছে তা নয় বরং পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের কারণে তা ব্যর্থ হয়েছে। আমরা এবার নিরাপদ অঞ্চলে যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আশাবাদী কারণ যদি কোনো রকমের লঙ্ঘন ঘটানো হয় তাহলে সিরিয়া ও রাশিয়ার সেনারা ইরান এবং হিজবুল্লাহর সমর্থন নিয়ে কড়া জবাব দেবে।”

গত সপ্তাহে কাজাখস্তানের রাজধানী আস্তানায় যুদ্ধবিরতির আলোচনায় ইরান ও তুরস্কের সমর্থনে সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠনের সিদ্ধান্ত নেয় রাশিয়া। গত ৫ মে মধ্যরাত থেকে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ পরিষ্কার করে বলেছেন, তার সরকার কাউকে দেশ ছেড়ে যেতে বাধ্য করে নি। এমনকি, সন্ত্রাসীদেরকে তিনি অস্ত্র সমর্পণ করার বিনিময়ে নাগরিক হিসেবে তাদের অধিকার ভোগ করার সুযোগ দিতে চেয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২