লেবানন সীমান্তে অভিযান চালাল সিরিয় বিমান, ধ্বংস হলো নুসরার অবস্থান
সিরিয় বিমান বাহিনী আজ (বৃহস্পতিবার) লেবানন সীমান্তে অভিযান চালিয়ে সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শামসের কয়েকটি অবস্থান ধ্বংস করে দিয়েছে। এ এর আগে এ গোষ্ঠীটি আন নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল।
সিরিয়া এবং লেবানন সীমান্তের মধ্যবর্তী ফিলতা এবং আরসাল এলাকায় এ সব অভিযান চালানো হয়েছে বলে খবর দিয়েছে বৈরুতের চ্যানেল আল-মায়েদিন।
লেবানন সীমান্তে গত এক সপ্তাহ ধরে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে সিরিয় বাহিনী। মঙ্গলবার লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারারি বলেছেন, ওই এলাকায় সিরিয়ার সন্ত্রাস বিরোধী অভিযান পরিকল্পনার প্রতি সমর্থন দিয়েছে বৈরুত সরকার। অবশ্য, এ জন্য সিরিয়া এবং লেবাননের সেনাবাহিনীর মধ্যে কোনো সমন্বয় হয়নি বলেও জানান তিনি।
সিরিয়ায় অস্ত্র এবং নতুন নতুন সন্ত্রাসী পাঠানোর জন্য দূরবর্তী এ এলাকাকে ব্যবহার করা হয়। এ ছাড়া, কয়েক হাজার সিরিয় শরণার্থীও এখানে আশ্রয় নিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০