সদ্য-সন্ত্রাসী-মুক্ত অঞ্চলে ঈদের নামাজ পড়লেন আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i45160-সদ্য_সন্ত্রাসী_মুক্ত_অঞ্চলে_ঈদের_নামাজ_পড়লেন_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আজ (শুক্রবার) লেবানন সীমান্ত সংলগ্ন কালামুন প্রদেশের কারা শহরের একটি মসজিদে ঈদের নামাজ পড়েছেন। লেবানন সীমান্ত থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে কালামুন অঞ্চলের একটি মসজিদে এই নামাজ আদায় করলেন আসাদ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৭ ১৫:০৪ Asia/Dhaka
  • আজ কুরবানির ঈদের নামাজ পড়ছেন প্রেসিডেন্ট আসাদ
    আজ কুরবানির ঈদের নামাজ পড়ছেন প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আজ (শুক্রবার) লেবানন সীমান্ত সংলগ্ন কালামুন প্রদেশের কারা শহরের একটি মসজিদে ঈদের নামাজ পড়েছেন। লেবানন সীমান্ত থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে কালামুন অঞ্চলের একটি মসজিদে এই নামাজ আদায় করলেন আসাদ।

সিরিয়ার ওয়াকফ বিষয়ক মন্ত্রী ও গ্র্যান্ড মুফতি এবং দেশটির একদল সংসদ সদস্য ও দামেস্ক প্রদেশের একদল কর্মকর্তা এই নামাজে অংশ নেন। কয়েকজন বড় আলেম ও বিপুল সংখ্যক জনগণও ঈদের ওই নামাজ আদায় করেন প্রেসিডেন্ট আসাদের সঙ্গে। 

সম্প্রতি বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত থেক মুক্ত করা হয়েছে এই অঞ্চল।

এই জামাতের ইমাম সিরিয়ার বিশিষ্ট মুফতি শেইখ মামুন আল কাদরি হজের মহিমান্বিত অর্থ বা তাৎপর্যের ওপর জোর দিয়ে বলেছেন, কোনও ব্যক্তিকেই হজ পালনে বাধা দেয়া উচিত নয়। কয়েক বছর ধরে সিরিয় হজযাত্রীদের হজ করতে না দেয়ার সৌদি পদক্ষেপের নিন্দা জানাতেই তিনি এই মন্তব্য করেন।

নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করছেন প্রেসিডেন্ট বাশার আসাদ

তিনি প্রেসিডেন্ট আসাদের প্রশংসা করে বলেছেন, আপনার প্রজ্ঞা ও ধৈর্যের প্রতি ধন্যবাদ; জনগণ ও সশস্ত্র বাহিনীর সহায়তা নিয়ে আপনি দেশকে নিরাপত্তার দিকে ফিরিয়ে আনার কাজে নেতৃত্ব দিচ্ছেন।

শেইখ মামুন কালামুনে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক চোখ-ধাঁধানো বিজয় অর্জনের পরপরই এ অঞ্চলে ঈদ অনুষ্ঠান ও সেখানে স্থানীয় জনগণের মধ্যে প্রেসিডেন্ট আসাদের উপস্থিতিকে গৌরবময় মুকুটের সঙ্গে তুলনা করেন। #  

পার্সটুডে/এমএএইচ/১