সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i50527-সৌদি_ভাড়াটে_সন্ত্রাসীদের_ওপর_আবার_হুথিদের_ক্ষেপণাস্ত্র_হামলা
ইয়েমেনের মা'রিব প্রদেশে সৌদি সমর্থিত ভাড়াটে যোদ্ধাদের অবস্থানে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের অনুগত সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামাদির ব্যাপক ক্ষতি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৭ ১৬:০৩ Asia/Dhaka
  • ইয়েমেনের ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনের ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের মা'রিব প্রদেশে সৌদি সমর্থিত ভাড়াটে যোদ্ধাদের অবস্থানে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের অনুগত সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামাদির ব্যাপক ক্ষতি হয়েছে।

ইয়েমেনের কয়েকটি সূত্র আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, মধ্যম পাল্লার কাহের এম-২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং নিখুঁতভাবে তা লক্ষ্যবস্তুতে আঘাত হানে।  

এদিকে, ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের সীমান্তবর্তী নাজরান প্রদেশের খাজরা ক্রসিংয়ে রকেট হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায় নি। সৌদি আরবের বিমান হামলার জবাবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের অনুগত সেনাবাহিনী সৌদি আরবের বিভিন্ন অবস্থানে প্রায় নিয়মিত হামলা চালিয়ে আসছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর সৌদি আরব সামরিক আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত এতে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮