ইয়েমেনে লক্ষ্য অর্জিত হয় নি; তবু চলছে সৌদি আগ্রাসন
https://parstoday.ir/bn/news/west_asia-i50665-ইয়েমেনে_লক্ষ্য_অর্জিত_হয়_নি_তবু_চলছে_সৌদি_আগ্রাসন
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক জনমত ও সমালোচনা উপেক্ষা করে সৌদি বিমানবাহিনী আজও (রোববার) ইয়েমেনের আরমান, হুদাইদা, জাওফ ও সানা প্রদেশে হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৭ ১৫:০২ Asia/Dhaka
  • সৌদি বিমান হামলা
    সৌদি বিমান হামলা

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক জনমত ও সমালোচনা উপেক্ষা করে সৌদি বিমানবাহিনী আজও (রোববার) ইয়েমেনের আরমান, হুদাইদা, জাওফ ও সানা প্রদেশে হামলা চালিয়েছে।

আরমান প্রদেশের হামলায় নিহত হয়েছেন অন্তত চারজন। এছাড়া, হুদাইদা প্রদেশে বিমান হামলায় দুইজন আহত হয়েছেন। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে। গতকালও সৌদি জঙ্গিবিমান থেকে ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলায় চালানো হয় এবং ৩৪ জন নিহত হয়েছিলেন।

সৌদি আগ্রাসনে ধ্বংসস্তুপ ইয়েমেন

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত সরাসরি যুদ্ধের কারণে কমপক্ষে ১৩ হাজার ৬০০ মানুষ মারা গেছেন। এছাড়া, যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ ও কলেরায় মারা গেছেন এর চেয়ে অনেক বেশি মানুষ। কিন্তু ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালসহ যেসব উদ্দেশ্য নিয়ে ইয়েমেনের আগ্রাসন শুরু করেছে সৌদি আরব তার কিছুই অর্জিত হয় নি।#    

পাসর্টুডে/সিরাজুল ইসলাম/৩১