সৌদি আগ্রাসনে ইয়েমেনের ১৬০ জেলে নিহত, ২৫০ নৌকা ধ্বংস
সৌদি আগ্রাসনে ইয়েমেনের ১৬০ জেলে নিহত এবং আড়াইশ'র বেশি নৌকা ধ্বংস হয়েছে। আবাসিক এবং অসামরিক লক্ষ্যবস্তুর ওপর অব্যাহত সৌদি হামলায় ফলে এমনটি ঘটেছে বলে সর্বশেষ পাওয়া তথ্য থেকে জানা গেছে।
ইয়েমেনের আরবিভাষী টিভি চ্যানেল আল-মাশিরাহয় প্রকাশিত এ খবরে আরো বলা হয়েছে, সৌদি আরবের জঙ্গিবিমানগুলো সাগরে ইয়েমেনি জেলে নৌকার ওপর হামলা অব্যাহত রেখেছে। এতে ১৬০ জেলে নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে ১২০ জন। আহতদের মধ্যে ২০ জনের স্থায়ী অঙ্গহানি ঘটেছে। এ ছাড়া, ২৪০ জনের বেশি ইয়েমেনি জেলে সৌদি কারাগার বা বন্দি শিবিরে মানবেতর জীবন যাপন করছে বলেও খবরে উল্লেখ করা হয়।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে সৌদি আরব। এতে ১৩ হাজার ছয়শ'র বেশি ইয়েমেনি নাগরিক মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। এ ছাড়া, হাসপাতাল, বিদ্যালয়সহ দেশটির বেসামরিক অবকাঠামো ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৬