ইয়েমেনি সেনাদের হামলায় সৌদি সমর্থিত সন্ত্রাসীদের বড় ক্ষতি
https://parstoday.ir/bn/news/west_asia-i52033-ইয়েমেনি_সেনাদের_হামলায়_সৌদি_সমর্থিত_সন্ত্রাসীদের_বড়_ক্ষতি
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর হামলায় সৌদি অনুগত সন্ত্রাসীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-জাওয়াফ প্রদেশের ইয়াতমাহ এলাকায় এ হামলা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৮ ১০:৩১ Asia/Dhaka
  • ইয়েমেনি সেনাদের হামলা
    ইয়েমেনি সেনাদের হামলা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর হামলায় সৌদি অনুগত সন্ত্রাসীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-জাওয়াফ প্রদেশের ইয়াতমাহ এলাকায় এ হামলা হয়।

আজ (শনিবার) ইয়েমেনের সেনারা সৌদি আরব ও সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সমর্থিত সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালায়। এতে বহু সন্ত্রাসী হতাহত এবং তাদের সামরিক সরঞ্জাম ধ্বংস হয় বলে আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে। পাশাপাশি বহু সন্ত্রাসী ইয়েমেনের সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে।এসব সন্ত্রাসী সৌদি আরবের কাছ থেকে সামরিক সরঞ্জাম পাচ্ছে।

ইয়েমেনি যোদ্ধা

২০১৫ সালে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি পদত্যাগ করেন এবং তার কিছুদিন পরই আবার তিনি ক্ষমতা দাবি করেন। আনসারুল্লাহ যোদ্ধাদের অভিযান শুরু হলে তিনি সৌদি আরবে পালিয়ে যান। মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূলের জন্য সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালায়। তবে আজ পর্যন্ত রিয়াদের রাজতান্ত্রিক সরকার কোনো লক্ষ্যই অর্জন করতে পারে নি।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭