'আনসারুল্লাহর নয়া ক্ষেপণাস্ত্রে নতুন মোড় নেবে ইয়েমেন যুদ্ধ'
ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ বলেছে, খুব শিগগিরই নতুন কিছু ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হবে এবং ওই সব ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু হলে যুদ্ধ নতুন মোড় নেবে। আনসারুল্লাহর গণমাধ্যম বিষয়ক উপ-পরিচালক আব্দুল কুদ্দুস বলেছেন, ইয়েমেন সংকটের সমাধানের বিষয়টি সৌদি নেতাদের ওপর নির্ভর করছে। তারা আলোচনার সব পথ বন্ধ করে দিচ্ছে।
জাতিসংঘ ইয়েমেন বিষয়ে নয়া প্রতিনিধি নিয়োগ দিলে আলোচনার সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আনসারুল্লাহ নেতা আব্দুল কুদ্দুস আরও বলেছেন, ইয়েমেন সংকট সমাধানের বিষয়ে প্রভাবশালী দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। কোনো কোনো দেশ ইয়েমেন সংকট সমাধানের প্রসঙ্গ সামনে এলেই নিজেদের স্বার্থ খোঁজার চেষ্টা করে।
তিনি বলেন, আনসারুল্লাহ হচ্ছে শান্তির কবুতর। এ সংগঠন এ পর্যন্ত অনেক ছাড় দিয়েছে। কিন্তু অপর পক্ষ স্বার্থ উদ্ধারের নেশায় মত্ত হয়ে আছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮