সৌদি জোটের ঘাঁটিতে ইয়েমেনিদের কাহের ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i52335-সৌদি_জোটের_ঘাঁটিতে_ইয়েমেনিদের_কাহের_ক্ষেপণাস্ত্র_হামলা
ইয়েমেনের সামরিক বাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশে এ ঘাঁটিটি অবস্থিত।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ২০:৪২ Asia/Dhaka
  • ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা (ফাইল ফটো)
    ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা (ফাইল ফটো)

ইয়েমেনের সামরিক বাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশে এ ঘাঁটিটি অবস্থিত।  

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ওম আল-রিশ ঘাঁটিতে একটি কাহের এম-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে আল-মাসিরা। তবে হামলায় কতজন হতাহত হয়েছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায় নি টিভি চ্যানেলটি।

কাহের এম-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

এর আগে, বুধবার সন্ধ্যায়ও কাহের এম-২ ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনি বাহিনী সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের একটি সমাবেশের ওপর হামলা চালায়। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওয়াফ প্রদেশের দুটি এলাকায় ওই হামলা চালানো হয়। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সাবা’ এ খবর দিয়েছে। তবে এ বিষয়ে সৌদি কর্মকর্তারা কোনো মন্তব্য করেন নি। সৌদি বর্বর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের যোদ্ধারা এসব ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। #

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১