ইয়েমেনে আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত
https://parstoday.ir/bn/news/west_asia-i53225-ইয়েমেনে_আরো_একটি_সৌদি_ড্রোন_ভূপাতিত
জনপ্রিয় আনসারুল্লাহর আন্দোলন সমর্থিত ইয়েমেনের সেনারা সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। রোববার সন্ধ্যায় ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সা’দা প্রদেশের আকাশ থেকে ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ০০:১২ Asia/Dhaka
  • ভূপাতিত সৌদি ড্রোন (ফাইল ফটো)
    ভূপাতিত সৌদি ড্রোন (ফাইল ফটো)

জনপ্রিয় আনসারুল্লাহর আন্দোলন সমর্থিত ইয়েমেনের সেনারা সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। রোববার সন্ধ্যায় ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সা’দা প্রদেশের আকাশ থেকে ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল।

এর আগে গত ৩০ ডিসেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করে। এছাড়া, গত ২৭ নভেম্বর ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের একটি ইউরোফাইটার টাইফুন জেট ভূপাতিত করে। এ কাজে ইয়েমেনের সেনারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।

ইয়েমেনে ভূপাতিত সৌদি বিমান (ফাইল ফটো)

নভেম্বর মাসেই ইয়েমেনের সেনারা ঘোষণা দিয়েছিল যে, তারা মার্কিন নির্মিত এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি সৌদি আরবের বিমান বাহিনী ব্যবহার করছিল। এছাড়া, গত জুন মাসে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ জঙ্গিবিমান ভূপাতিত করে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮