'আমেরিকার হামলা ঠেকাতে প্রস্তুত সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা'
https://parstoday.ir/bn/news/west_asia-i54776-'আমেরিকার_হামলা_ঠেকাতে_প্রস্তুত_সিরিয়ার_বিমান_প্রতিরক্ষা_ব্যবস্থা'
আমেরিকাসহ যে কোনো দেশের হামলা ঠেকানোর জন্য সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ এ কথা জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২৩, ২০১৮ ১৩:০৫ Asia/Dhaka
  • 'আমেরিকার হামলা ঠেকাতে প্রস্তুত সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা'

আমেরিকাসহ যে কোনো দেশের হামলা ঠেকানোর জন্য সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ এ কথা জানিয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি। প্রয়োজন হলে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমেরিকা প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছিলেন হ্যালি।

তার বক্তব্যের জবাবে রিয়াদ হাদ্দাদ বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সিরিয়া প্রস্তুত রয়েছে। সিরিয়ার সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করার জন্য যে কোনো হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৩