আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে ১১ দায়েশ সন্ত্রাসী নিহত
মার্চ ৩১, ২০১৮ ১৩:৪৭ Asia/Dhaka
-
দায়েশ
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে ১১ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাবুল থেকে আমাদের সংবাদদাতা এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয়ের গণমাধ্যম বিষয়ক দফতর জানিয়েছে, আফগানিস্তানের গজনি প্রদেশের খুগিয়নি শহরের দায়েশ সন্ত্রাসীদের ঘাঁটি টার্গেট করে বিমান বাহিনী হামলা চালায়। ওই হামলায় ৫ দায়েশ সন্ত্রাসী নিহত হয় এবং আহত হয় আরও ছয় সন্ত্রাসী।
সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান আফগান সেনাদের স্থল অভিযানে একই প্রদেশের কারাবাগ এলাকায় আরও ৬ দায়েশ নিহত হয়েছে এবং আহত হয়েছে অপর ৬ দায়েশ সন্ত্রাসী।
আফগানিস্তানের একটি অনিরাপদ প্রদেশ গজনি। এই প্রদেশের বিভিন্ন শহরে রয়েছে দায়েশ এবং তালেবানের অবস্থান।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৩১
ট্যাগ