ইয়েমেন-সৌদি সীমান্তে আরও ৫ আগ্রাসী সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i55134-ইয়েমেন_সৌদি_সীমান্তে_আরও_৫_আগ্রাসী_সেনা_নিহত
ইয়েমেনের স্বেচ্ছাসেবি বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। সৌদি সরকারি বার্তা সংস্থা 'ওয়াস'-এর উদ্ধৃতি দিয়ে মেহের বার্তা সংস্থা আরও জানিয়েছে, দুদেশের মধ্যকার জিযান সীমান্তে সংঘটিত সংঘর্ষে ওই ৫ সৌদি সেনা নিহত হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ০১, ২০১৮ ১০:৫৭ Asia/Dhaka
  • সৌদি সীমান্তরক্ষী বাহিনীর দৃষ্টি সীমান্তের দিকে
    সৌদি সীমান্তরক্ষী বাহিনীর দৃষ্টি সীমান্তের দিকে

ইয়েমেনের স্বেচ্ছাসেবি বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। সৌদি সরকারি বার্তা সংস্থা 'ওয়াস'-এর উদ্ধৃতি দিয়ে মেহের বার্তা সংস্থা আরও জানিয়েছে, দুদেশের মধ্যকার জিযান সীমান্তে সংঘটিত সংঘর্ষে ওই ৫ সৌদি সেনা নিহত হয়।

গতকালও আনসারুল্লাহর ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বাদর-১ সৌদি আরবের ন্যাশনাল গার্ড বাহিনীর সামরিক ঘাঁটিতে আঘাত হানে। যদিও সৌদিআরব দাবি করেছে তারা ওই ক্ষেপণাস্ত্র ট্র্যাক করে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এদিকে, আগ্রাসী সৌদি জোট এখন ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ বোমা বর্ষণ করে যাচ্ছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১