সিরিয়ার মানবিজ শহরে মার্কিন নয়া সেনা প্রেরণ
https://parstoday.ir/bn/news/west_asia-i55210-সিরিয়ার_মানবিজ_শহরে_মার্কিন_নয়া_সেনা_প্রেরণ
আমেরিকা সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে নতুন করে ৩০০ সেনা পাঠিয়েছে। তুরস্কের সঙ্গে সম্ভাব্য অভিযান মোকাবেলার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করাই টার্গেট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০২, ২০১৮ ১৩:১৮ Asia/Dhaka
  • মানবিজে মার্কিন সামরিক যান
    মানবিজে মার্কিন সামরিক যান

আমেরিকা সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে নতুন করে ৩০০ সেনা পাঠিয়েছে। তুরস্কের সঙ্গে সম্ভাব্য অভিযান মোকাবেলার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করাই টার্গেট।

আলেপ্পো শহরের উত্তর উপকণ্ঠে প্রেরিত এই সেনাদলের সঙ্গে বেশ কিছু সাঁজোয়া যানও রয়েছে বলে আরবি নিউজ চ্যানেল-২১ জানিয়েছে।

আমেরিকা সম্প্রতি তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী আসসাজুর নদীর আশেপাশে দায়েশ অধিকৃত এলাকায় টহল বৃদ্ধি করেছে।

'অপারেশান অলিভ ব্রাঞ্চ' আফরিনে সীমাবদ্ধ থাকবে না, মানবিজেও ছড়িয়ে পড়তে পারে-তুরস্কের পক্ষ থেকে এই ঘোষণা দেয়ার পর আমেরিকা মানবিজে সেনা সংখ্যা বাড়ালো।

আফরিন এলাকায় তুরস্ক অপারেশান অলিভ ব্রাঞ্চ শুরু করেছে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে। তুর্কি ওই সেনা অভিযানে ব্যাপক হতাহতের পাশাপাশি বিরান হয়ে গেছে বহু গ্রাম, উদ্বাস্তু হয়েছে হাজার হাজার বেসামরিক নাগরিক।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আফরিনে তুরস্কের ওই সামরিক অভিযানকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে এসেছে।

পার্সটুডে/নাসির মাহমুদ/২