অস্ত্র গুদামে পরিণত হচ্ছে সৌদি আরব!
https://parstoday.ir/bn/news/west_asia-i55632-অস্ত্র_গুদামে_পরিণত_হচ্ছে_সৌদি_আরব!
ফ্রান্স থেকে অস্ত্র কেনার জন্য প্রায় ২০০০ কোটি ডলারের আরেকটি চুক্তি সই করেছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। প্যারিসে তিন দিনের সফরের শেষ দিনে তিনি এ চুক্তি করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১১, ২০১৮ ০৭:১৬ Asia/Dhaka
  • যুবরাজ বিন সালমানকে স্বাগত জানাচ্ছেন ফরাসি প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ
    যুবরাজ বিন সালমানকে স্বাগত জানাচ্ছেন ফরাসি প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ

ফ্রান্স থেকে অস্ত্র কেনার জন্য প্রায় ২০০০ কোটি ডলারের আরেকটি চুক্তি সই করেছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। প্যারিসে তিন দিনের সফরের শেষ দিনে তিনি এ চুক্তি করেন।

সৌদি সরকার পরিচালিত আল-আরাবিয়া টিভি চ্যানেল গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, অর্থনীতির অনেক কিছুই এ চুক্তির আওতায় আসবে। তবে এটা চূড়ান্ত চুক্তি নাকি সমঝোতা স্মারক তা পরিষ্কার করে নি। এ ধরনের একের পর পর এক অস্ত্র চুক্তির কারণে সৌদি আরব কার্যত অস্ত্র গুদামে পরিণত হচ্ছে।  

সিজার আর্টিলারি কামান

এর আগে বিভিন্ন খবরে বলা হচ্ছিল- প্রায় এক হাজার কোটি ডলারের তেল সংক্রান্ত চুক্তি করবেন বিন সালমান। এতে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সঙ্গে ফ্রান্সের টোটাল, টেকনিপ ও সুয়েজের মতো বড় কোম্পানির সহযোগিতা বাড়বে। তবে অন্য কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছিল- বিন সালমান অস্ত্র কেনার জন্য ফ্রান্স সফর করছেন। এ চুক্তির আওতায় ফ্রান্স থেকে সৌদি আরব সিজার আর্টিলারি কামান ও যুদ্ধজাহাজ কেনার চুক্তি করবেন। আগে থেকেই ফ্রান্স হতে কেনা সিজার আর্টিলারি গান, স্নাইপার রাইফেল, ট্যাংক ও সাঁজোয়া যান এবং যুদ্ধজাহাজ নিয়ে সৌদি আরব ইয়েমেনে হামলা চালাচ্ছে। 

সম্প্রতি, আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে অস্ত্র কেনার জন্য বিশাল চুক্তি করেছে সৌদি আরব। এসব চুক্তির আওতায় রিয়াদ সরকার বহু যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রচলিত অস্ত্র পাবে।

সৌদি আরব যখন ইয়েমেনে তিন বছর ধরে সামরিক আগ্রাসন চালাচ্ছে তখন মানবাধিকারের দাবিদার পশ্চিমা সরকারগুলো সৌদি আরবের সঙ্গে একের পর এক অস্ত্র বিক্রির চুক্তি করে চলেছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অস্ত্র বিক্রির জন্য মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইয়েমেন যুদ্ধ জিইয়ে রেখেছে এবং সৌদি আরবকে পেছন থেকে মদদ দিচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১