সিরিয়ায় আবার ক্ষেপণাস্ত্র হামলা; এবার সবগুলো আকাশেই ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i55912-সিরিয়ায়_আবার_ক্ষেপণাস্ত্র_হামলা_এবার_সবগুলো_আকাশেই_ধ্বংস
সিরিয়ার দু’টি বিমান ঘাঁটি লক্ষ্য করে সোমবার রাতে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী আজ (মঙ্গলবার) ভোররাতে জানিয়েছে, সেদেশের আশ-শাইরাত ও আদ-দুমাইর বিমান ঘাঁটি লক্ষ্য করে নিক্ষিপ্ত ৯টি ক্ষেপণাস্ত্রের সবগুলো আকাশে ধ্বংস করে দেয়া হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৭, ২০১৮ ০১:১৬ Asia/Dhaka
  • শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এগিয়ে যাচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার প্রজেক্টাইল
    শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এগিয়ে যাচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার প্রজেক্টাইল

সিরিয়ার দু’টি বিমান ঘাঁটি লক্ষ্য করে সোমবার রাতে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী আজ (মঙ্গলবার) ভোররাতে জানিয়েছে, সেদেশের আশ-শাইরাত ও আদ-দুমাইর বিমান ঘাঁটি লক্ষ্য করে নিক্ষিপ্ত ৯টি ক্ষেপণাস্ত্রের সবগুলো আকাশে ধ্বংস করে দেয়া হয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাজধানী দামেস্কের নিকটবর্তী আদ-দুমাইর বিমানঘাঁটি লক্ষ্য করে তিনটি এবং হোমস প্রদেশের আশ-শাইরাত বিমানঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যার সবগুলো ধ্বংস করে দেয় দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

ওদিকে সিরিয়ার আশ-শাইরাত বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় এই মুহূর্তে আমেরিকা কোনো সামরিক অভিযান পরিচালনা করছে না।

তবে বিভিন্ন সূত্রে পাওয়া খবর যাচাই বাছাই করে বিভিন্ন গণমাধ্যম ধারণা করছে, সোমবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিবাদী ইসরাইল চালিয়ে থাকতে পারে।

সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা ইউনিট (ফাইল ছবি)

এর আগে গত ১৪ এপ্রিল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার পূর্ব গৌতা এলাকার দুমা শহরে রাসায়নিক হামলা হয়েছে বলে দাবি করে সে হামলার দায় দামেস্কের ওপর চাপিয়ে দিয়ে ওই হামলা চালানো হয়।

২০১৭ সালে সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুনে কথিত রাসায়নিক হামলার দায় দামেস্কের ওপর চাপিয়ে দিয়ে ওই বছরের ৭ এপ্রিল মার্কিন বাহিনী সিরিয়ার আশ-শাইরাত বিমানঘাঁটিতে ৫৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭