গাজায় উত্তেজনা চরমে: মিশর গেছেন হামাস নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i57280-গাজায়_উত্তেজনা_চরমে_মিশর_গেছেন_হামাস_নেতা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া মিশর সফরে গেছেন। অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধনের আগ মূহুর্তে তিনি এ সফরে গেলেন। আজ (সোমবার) মার্কিন দূতাবাস উদ্বোধনের বিরুদ্ধে গাজা ও পশ্চিম তীরের জনগণ বিক্ষোভ করার পরিকল্পনা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৪, ২০১৮ ০৭:০৭ Asia/Dhaka
  • হামাস নেতা ইসমাইল হানিয়া
    হামাস নেতা ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া মিশর সফরে গেছেন। অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধনের আগ মূহুর্তে তিনি এ সফরে গেলেন। আজ (সোমবার) মার্কিন দূতাবাস উদ্বোধনের বিরুদ্ধে গাজা ও পশ্চিম তীরের জনগণ বিক্ষোভ করার পরিকল্পনা করেছেন।

ফিলিস্তিনের কয়েকটি সূত্র জানিয়েছে, হামাস নেতা হানিয়া গতকাল (রোববার) রাফাহ ক্রসিং পার হয়ে কায়রো যান এবং তিনি এ সফরে মিশরের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ইভানকা ট্রাম্প ও জারেড কুশনার

বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে গাজা উপত্যকার ইসরাইলি দেয়াল ঘেঁষে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদের আয়োজন করা হয়েছে। এ বিক্ষোভের প্রতি হামাস নেতা হানিয়া ও অন্যরা সমর্থন দেবেন বলে আশা করা হচ্ছে। বিক্ষোভকারীরা ইসরাইল সীমান্ত দেয়াল ভাঙার প্রচেষ্টা চালাতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে রাজধানী সরিয়ে নেয়ার কথা ঘোষণা করেন। আজ সেখানে মার্কিন দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে। এজন্য ট্রাম্পের মেয়ে ইভানকা ও তার ইহুদি জামাই জারেড কুশনার ইসরাইল সফরে গেছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪