সৌদি সেনাঘাঁটিতে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা
-
ইয়েমেন থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি সেনাঘাঁটিতে ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা গতকাল (শনিবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাদ্র-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
সৌদি সেনাদের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালিয়েছে। তবে সৌদি আরব দাবি করেছে, সেনাঘাঁটিতে আঘাত করার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে।
এর আগে, শুক্রবার ইয়েমেনের সেনারা দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের জিজান প্রদেশের কৌশলগত অর্থনৈতিক শহরে হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি সামরিক সূত্র জানিয়েছে, স্বল্প পাল্লার বাদ্র-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাজান অর্থনৈতিক শহরে হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে দাবি করেছে ওই সূত্র।
এর একদিন আগে ইয়েমেনে সেনারা লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত গেরিলাদের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু গেরিলা হতাহত হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০