দোহার সঙ্গে সামরিক সম্পর্ক আরো জোরদার করতে চায় তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i75491-দোহার_সঙ্গে_সামরিক_সম্পর্ক_আরো_জোরদার_করতে_চায়_তুরস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতার সফরে গিয়ে দোহার সঙ্গে তার দেশের সামরিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, যৌথভাবে সামরিক ঘাঁটি নির্মাণ এবং পরিচালনার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৯ ১৩:৩০ Asia/Dhaka
  • কাতারের আমির শেখ তামিমের সঙ্গে (ডান) তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
    কাতারের আমির শেখ তামিমের সঙ্গে (ডান) তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতার সফরে গিয়ে দোহার সঙ্গে তার দেশের সামরিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, যৌথভাবে সামরিক ঘাঁটি নির্মাণ এবং পরিচালনার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব।

সৌদি আরব যখন কাতারের ওপর অবরোধ করে রেখেছে এবং দোহার সঙ্গে রিয়াদের চরম সামরিক ও রাজনৈতিক উত্তেজনা চলছে তখন এরদোগান কাতার সফর গিয়ে এসব কথা বললেন। দোহা সফরকালে তিনি সেখানে নতুন নির্মিত তুরস্কের একটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেন এবং সেখানে তুর্কি সেনাদের সঙ্গে বৈঠক করেন। তুর্কি এ ঘাঁটিতে ৫,০০০ সেনা মোতায়েন রাখা সম্ভব। কাতারে তুরস্কের সেনা কমান্ডকে প্রেসিডেন্ট এরদোগান ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সংহতি ও আন্তরিকতার প্রতীক বলে উল্লেখ করেন।

কাতারে তুর্কি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এরদোগান 

এরদোগান বলেন, “আমরা কখনো হুমকি ও ঝুঁকির মুখে আমাদের বন্ধুদেরকে একা ছেড়ে যায় নি এবং কখনো একা ফেলে যাব না।”

এর মধ্যদিয়ে দৃশ্যত এরদোগান ২০১৭ সালের আঙ্কারার অবস্থানকে তুলে ধরলেন। ওই বছরের জুন মাসে সৌদি আরব এবং আরো কয়েকটি মিত্রদেশ মিলে কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করে। তখন তুরস্ক কাতারের পাশে দাঁড়ায় এবং ইরান ও তুরস্ক মিলে কাতারকে ব্যাপকভাবে খাদ্য সহায়তা দিয়ে যায়। ফলে কাতারের ওপর সৌদি অবরোধের বড় কোনো প্রভাব পড়ে নি।#

পার্সটুডে/এসআইবি/২৬