যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনে হামলা চালালো সৌদি জোট; শিশুসহ নিহত ৪
https://parstoday.ir/bn/news/west_asia-i79665-যুদ্ধজাহাজ_থেকে_ইয়েমেনে_হামলা_চালালো_সৌদি_জোট_শিশুসহ_নিহত_৪
ইয়েমেনে যুদ্ধজাহাজ থেকে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০২০ ১১:২৭ Asia/Dhaka
  • ধ্বংসযজ্ঞের ভেতরে এক শিশু (ফাইল ফটো)
    ধ্বংসযজ্ঞের ভেতরে এক শিশু (ফাইল ফটো)

ইয়েমেনে যুদ্ধজাহাজ থেকে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।

ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম বলেছে, সৌদি নেতৃত্বাধীন বাহিনী হাজ্জাহ প্রদেশের আল-জার এলাকায় আজ (বৃহস্পতিবার) যে হামলা চালিয়েছে তাতে এক শিশুসহ চার জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া আরও একটি শিশু আহত হয়েছে। 

সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ গত ২৩ এপ্রিল করোনাভাইরাস মোকাবেলা ও পবিত্র রমজান উপলক্ষে ইয়েমেনে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করলেও বাস্তবে হামলা থামে নি। এর আগের বছরগুলোতেও পবিত্র রমজান মাসে হামলা অব্যাহত রেখেছিল সৌদি বাহিনী। 

যুদ্ধের কারণে শিশু মৃত্যুর হার ব্যাপক বেড়েছে ইয়েমেনে

মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের সমর্থন ও সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে স্থল, সাগর ও আকাশপথে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। তাদের সরাসরি হামলায় এ পর্যন্ত ১৬ হাজারের বেশি ইয়েমেনি নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখ লাখ ইয়েমেনি। এছাড়া হামলার পরোক্ষ প্রভাবে এ পর্যন্ত অসংখ্য মানুষ হতাহত হয়েছেন।#
  

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।