আরব-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণ রুখতে প্রতিরোধ সবচেয়ে কার্যকর উপায়: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i87752-আরব_ইসরাইল_সম্পর্ক_স্বাভাবিকীকরণ_রুখতে_প্রতিরোধ_সবচেয়ে_কার্যকর_উপায়_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রবণতা থামানোর জন্য ইসরাইল-বিরোধী জোরালো প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে সবচেয়ে কার্যকর উপায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৩:৪৭ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রবণতা থামানোর জন্য ইসরাইল-বিরোধী জোরালো প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে সবচেয়ে কার্যকর উপায়।

‘সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে ঐক্য’ শীর্ষক সম্মেলনে দেয়া বক্তৃতায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এ মন্তব্য করেন। এই সম্মেলনের মাধ্যমে আরব-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে সাধারণ মানুষের অবস্থানের কথা পরিষ্কার হয়েছে। 

হানিয়া বলেন, আরব-ইসরাইল সম্পর্ক ঠেকানোর তিনটি পথে রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো পথ হচ্ছে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা। দ্বিতীয় উপায় হচ্ছে- ৯০’র দশকে সই হওয়া অসলো চুক্তি বাতিল করে জাতীয় রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করা।

হামাস নেতা বলেন, আরব-ইসরাইল সম্পর্ক ঠেকানোর তৃতীয় উপায় হচ্ছে ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য জোরদার করা। তিনি আরো বলেন, আরব-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া ঠেকাতে মুসলিম উম্মাহ এবং স্বাধীনচেতা দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব জোরদার করা আরকেটি উপায় হতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২২