২৪ ঘণ্টার মধ্যে সিরিয়ায় দ্বিতীয় দফা হামলা চালালো ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i91200-২৪_ঘণ্টার_মধ্যে_সিরিয়ায়_দ্বিতীয়_দফা_হামলা_চালালো_ইসরাইল
সিরিয়ার সর্ব-দক্ষিণের কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী ইসরাইল হেলিকপ্টার থেকে  হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি সিরিয়ার ওপর ইসরাইলের দ্বিতীয় দফা হামলা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০২১ ০৯:০০ Asia/Dhaka
  • ইসরাইলি হেলিকপ্টার
    ইসরাইলি হেলিকপ্টার

সিরিয়ার সর্ব-দক্ষিণের কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী ইসরাইল হেলিকপ্টার থেকে  হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি সিরিয়ার ওপর ইসরাইলের দ্বিতীয় দফা হামলা।

অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে হেলিকপ্টারটি আজ (বৃহস্পতিবার) দিনের প্রথম দিকে হামলা চালায়। একজন পদস্থ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে স্পুৎনিক বার্তা সংস্থা এ খবর দিয়েছে। ওই কর্মকর্তা জানান, ইসরাইলি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি তবে কিছু সম্পদের ক্ষতি হয়েছে। 

সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে।

মঙ্গলবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহর জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। একইদিন সিরিয়ার পূর্বাঞ্চলীয় হামা প্রদেশেও হামলা চালায় ইহুদিবাদী বাহিনী।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের চরম সহিংসতা চলছে। তবে সিরিয়ার বাহিনীর প্রতিরোধের মুখে এখন সন্ত্রাসীরা একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। এ অবস্থায় তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য মাঝে মাঝে ইসরাইলি বাহিনী সিরিয়ার ওপর হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/৬