আমাদের জঙ্গিবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হামাস: ইসরাইলের বিমান বাহিনী প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i92900-আমাদের_জঙ্গিবিমান_লক্ষ্য_করে_ক্ষেপণাস্ত্র_ছুড়েছিল_হামাস_ইসরাইলের_বিমান_বাহিনী_প্রধান
দখলদার ইসরাইলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন বলেছেন, সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরাইলের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার চেষ্টা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০২১ ১২:১২ Asia/Dhaka
  • আমিকাম নুরকিন
    আমিকাম নুরকিন

দখলদার ইসরাইলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন বলেছেন, সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরাইলের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার চেষ্টা করেছে।

তিনি ইসরাইলের টিভি চ্যানেল-টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, হামাস জঙ্গিবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিন্তু তা বিমানে আঘাত হানে নি।

এই জেনারেল বলেন, ইসরাইলের সামরিক বিমান বন্দরগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা তাতে সেগুলো সামরিক বিমান বন্দরগুলো পর্যন্ত সহজে পৌঁছাতে পারবে।

গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন।

গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরাইলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরাইল।#  

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।