আল-কুদসে ইসরাইলি আগ্রাসন আন্তর্জাতিক শান্তির জন্য মারাত্মক হুমকি
https://parstoday.ir/bn/news/west_asia-i96318-আল_কুদসে_ইসরাইলি_আগ্রাসন_আন্তর্জাতিক_শান্তির_জন্য_মারাত্মক_হুমকি
ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহর এবং আল-আকসা মসজিদ কমপ্লেক্সে দফায় দফায় ইহুদিবাদী ইসরাইলের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আরব লীগ। সংস্থাটি বলেছে, তেল আবিবের এই ভূমিকা বেআইনি এবং পবিত্র আল-আকসা মসজিদের ঐতিহাসিক মর্যাদার চরম অবমাননা। ইসরাইলের অব্যাহত আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতিও মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০২১ ১৩:৫৯ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদ (ফাইল ফটো)
    আল-আকসা মসজিদ (ফাইল ফটো)

ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহর এবং আল-আকসা মসজিদ কমপ্লেক্সে দফায় দফায় ইহুদিবাদী ইসরাইলের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আরব লীগ। সংস্থাটি বলেছে, তেল আবিবের এই ভূমিকা বেআইনি এবং পবিত্র আল-আকসা মসজিদের ঐতিহাসিক মর্যাদার চরম অবমাননা। ইসরাইলের অব্যাহত আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতিও মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

দখলদার ইহুদিবাদীদের পক্ষ থেকে পবিত্র আল-আকসা মসজিদে আগুন লাগানোর ৫২তম বার্ষিকীতে আরব লীগ গতকাল (রোববার) এই হুঁশিয়ারিমূলক বিবৃতি দিয়েছে।

১৯৬৯ সালের ২১ আগস্ট অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনকারী অস্ট্রেলীয় ইহুদি নাগরিক ডেনিস মিশেল রোহান ইসরাইলের সরকারী কর্মকর্তা ও সামরিক বাহিনীর সহায়তায় আল-আকসা মসজিদে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মসজিদের দক্ষিণ-পূর্ব অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরব লীগের শীর্ষ সম্মেলন (ফাইল ফটো)

আরব লীগ তাদের বিবৃতিতে বলেছে, একজন ইহুদিবাদী সন্ত্রাসী ১৯৬৯ সালে পবিত্র আল-আকসা মসজিদে যে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটায় তা ছিল ঘৃণ্য ও আন্তর্জাতিক অপরাধ, এর মূল পরিকল্পনাকারী ছিল সেই সময়কার দখলদার ইসরাইল কর্তৃপক্ষ।

২২ জাতির আরব লীগ তাদের বিবৃতিতে পবিত্র আল-আকসা মসজিদ ও আল-কুদস শহরের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইহুদিবাদী শত্রুদের হাত থেকে জেরুজালেম শহরের মুসলমান এবং খ্রিষ্টানদের জন্য পবিত্র এই স্থাপনাগুলোর সুরক্ষা দেয়ার কথা বলেছে।#

পার্সটুডে/এসআইবি/২৩