জেল ভাঙার ঘটনায় ব্যর্থতা ঢাকতে গাজায় হামলা চালিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i97066-জেল_ভাঙার_ঘটনায়_ব্যর্থতা_ঢাকতে_গাজায়_হামলা_চালিয়েছে_ইসরাইল
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের জেল ভেঙে ছয় ফিলিস্তিনির পালানোর ঘটনায় নিজেদের ব্যর্থতা ঢাকতে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৫:০১ Asia/Dhaka
  • গাজা উপত্যকার ওপর ইসরাইলের বিমান হামলা (ফাইল ফটো)
    গাজা উপত্যকার ওপর ইসরাইলের বিমান হামলা (ফাইল ফটো)

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের জেল ভেঙে ছয় ফিলিস্তিনির পালানোর ঘটনায় নিজেদের ব্যর্থতা ঢাকতে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ কথা বলেন। এর আগে সোমবার রাতে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা গাজার খান ইউনুস শহরে ভয়াবহ বিমান হামলা চালায়।

হাজেম কাসেম বলেন, ফিলিস্তিনিদের দখলদার-বিরোধী সংগ্রামের মুখে নিজেদের অক্ষমতা ও পরাজয় আড়াল করার জন্য গাজায় সর্বশেষ এ হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের কারাগার থেকে সুড়ঙ্গের এই পথে বেরিয়ে যেতে সক্ষম হন ছয় ফিলিস্তিনি

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা খান ইউনুস শহরে হামাসের একটি রকেট তৈরির কারখানায় বিমান হামলা চালিয়েছে। গাজা থেকে ইজরাইলের ভেতরে আগুনে বেলুন ছোঁড়ার কথিত অভিযোগে ইজরাইল গাজা উপত্যকায় গতরাতের ভয়াবহ ওই হামলা চালায়।

এর আগে সোমবার ভোরে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তাবেষ্টিত কারাগার থেকে ফিলিস্তিনি সুড়ঙ্গপথে পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় ইসরাইলে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭