হিজবুল্লাহর সহায়তায় কৌশলগত শহর মুক্ত করল সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i9748-হিজবুল্লাহর_সহায়তায়_কৌশলগত_শহর_মুক্ত_করল_সিরিয়_বাহিনী
সিরিয়ার সরকারি বাহিনী রাজধানী দামেস্কের কাছে একটি কৌশলগত শহর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাত থেকে মুক্ত করেছে। সিরিয়ার সরকারি বাহিনীকে দায়েশ বিরোধী লড়াইয়ে সহায়তা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০১৬ ১০:১৪ Asia/Dhaka
  • হিজবুল্লাহর সহায়তায় কৌশলগত শহর মুক্ত করল সিরিয় বাহিনী

সিরিয়ার সরকারি বাহিনী রাজধানী দামেস্কের কাছে একটি কৌশলগত শহর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাত থেকে মুক্ত করেছে। সিরিয়ার সরকারি বাহিনীকে দায়েশ বিরোধী লড়াইয়ে সহায়তা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

দামেস্কের দক্ষিণপূর্বাঞ্চল উপকণ্ঠে পূর্ব ঘৌতার দেইর আল-আসফার শহরটি প্রচণ্ড লড়াইয়ের পর আজ(বৃহস্পতিবার) মুক্ত করা হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

এদিকে, সিরিয়ার সেনাবাহিনী আল-কায়েদা সম্পর্কিত আন নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের একটি হামলা প্রতিহত করেছে। হামা প্রদেশে এ হামলা প্রতিহত করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৯