-
লিবিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানালেন হামাস নেতা হানিয়া
সেপ্টেম্বর ০১, ২০২৩ ১৫:২৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া লিবিয়ার জনগণ ও সরকারের প্রশংসা করেছেন। ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য তিনি সেদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কারণে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের পর হামাস এই প্রতিক্রিয়া দেখাল।
-
দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের কোনো নিরাপত্তা থাকবে না
সেপ্টেম্বর ০১, ২০২৩ ১১:১৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ইসরাইল-বিরোধী সাম্প্রতিক অভিযানের প্রশংসা করে বলেছে, “এই ঘটনা ইহুদিবাদীদের জন্য এই বার্তা বহন করছে যে, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমির ওপর দখলদারিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরাইলের জন্য কোনো নিরাপত্তা থাকবে না।” গতকাল (বুধবার) রামাল্লাহ শহরে একজন ফিলিস্তিনি গাড়িচালক একদল ইসরাইল সেনার ওপর গাড়ি চালিয়ে দিলে একজন ইহুদিবাদী সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। পরে ইসরাইলি সেনারা ওই ড্রাইভারকে গুলি করে শহীদ করে।
-
ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অপরাধযজ্ঞ বন্ধে জরুরী পদক্ষেপ নিতে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান
আগস্ট ৩১, ২০২৩ ১৪:২৫ইহুদিবাদী ইসরাইলি শাসক গোষ্ঠীর সেনাবাহিনী ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে তার অপরাধযজ্ঞের মাত্রা আরও তীব্রতর করেছে এবং সমস্ত আন্তর্জাতিক আইন ও নীতি লঙ্ঘন করে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ অব্যাহত রেখেছে।
-
ভবিষ্যত যুদ্ধে সেনাবাহিনী ভেঙে পড়বে; সংঘাত এড়াতে নেতানিয়াহুকে পরামর্শ
আগস্ট ৩১, ২০২৩ ১০:১৩ইহুদিবাদী ইসরাইলের একজন অবসরপ্রাপ্ত জেনারেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নিকট ভবিষ্যতের যেকোনো যুদ্ধে ইসরাইলের সেনাবাহিনী ভেঙে পড়বে। সম্ভাব্য বিপর্যয় এড়াতে তিনি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সংঘাত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
-
রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ৪ ইসরাইলি সেনা আহত
আগস্ট ৩১, ২০২৩ ১০:০৯অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ইহুদিবাদী ইসরাইলের চার সেনা আহত হয়েছে। এর মধ্যে একজন পদস্থ কর্মকর্তা রয়েছে।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিনিময়ে ফিলিস্তিনকে অর্থনৈতিক সহায়তা দিতে চায় সৌদি আরব
আগস্ট ৩০, ২০২৩ ১৬:০৩ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিনিময়ে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে অর্থনৈতিক সহায়তা প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সৌদি আরব ফিলিস্তিনকে যে অর্থ সহায়তা দিত তা বহুদিন ধরে বন্ধ রয়েছে।
-
চলতি বছর পশ্চিম তীর থেকে ৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল
আগস্ট ৩০, ২০২৩ ১১:৩৮অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে চলতি বছর এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী ইসরাইল। ইহুদিবাদী সেনারা ইসরাইলের বিভিন্ন শহর ও গ্রামে যখন হত্যাযজ্ঞ ও ধরপাকড় জোরদার করেছে তখন এই খবর এলো।
-
হিজবুল্লাহ মহাসচিব ইসরাইলের দুর্বলতা সম্পর্কে অবহিত: ইসরাইলি মিডিয়া
আগস্ট ২৯, ২০২৩ ১৪:৫৯হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইসরাইলের দুর্বলতাগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। হিজবুল্লাহ নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় ইহুদিবাদী মিডিয়াগুলো এ মন্তব্য করলো।
-
সৌদি-মার্কিন সম্পর্কে দূরত্বের কারণ ও সম্ভাব্য প্রভাব
আগস্ট ২৯, ২০২৩ ১১:৩৭ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ফিনানশিয়াল টাইমস বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পরমাণু ইস্যুতে মার্কিন সহযোগিতা পেতে চাইলে কঠিন শর্ত মানতে হবে সৌদি আরবকে। কিন্তু সৌদি আরব মার্কিন শর্তাবলীকে ভালোভাবে নেয় নি।
-
হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করলে ইসরাইল শক্ত জবাব পাবে: হিজবুল্লাহ
আগস্ট ২৯, ২০২৩ ০৬:৫৫ইহুদিবাদী ইসরাইল লেবাননের অভ্যন্তরে কোনো হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করলে তার ‘শক্তিশালী’ জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।