-
তুরস্ক সীমান্তে আরো সেনা মোতায়েন করেছে সিরিয়া
নভেম্বর ০৪, ২০১৯ ১০:০৬তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করেছে সিরিয়া সরকার। তুরস্কের সঙ্গে চলমান সামরিক দ্বন্দ্বের ভেতরে সিরিয়া ওই অঞ্চলে সেনা মোতায়েনের মাধ্যমে শক্তি বৃদ্ধির চেষ্টা করছে এবং এরই অংশ হিসেবে নতুন এলাকায় আরো সরকারি সেনা মোতায়েন করা হলো।
-
অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিক্ষোভ বন্ধ করুন: ইরাকি প্রধানমন্ত্রী
নভেম্বর ০৪, ২০১৯ ০৯:৫২ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি চলমান বিক্ষোভ অবসানের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় অর্থনীতিকে যেকোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য এই বিক্ষোভ বন্ধ করা উচিত।
-
উত্তর সিরিয়ার ঘাঁটিগুলোতে ফিরে গেছে মার্কিন সেনারা: রিপোর্ট
নভেম্বর ০৩, ২০১৯ ১৫:২৭দখলদার মার্কিন সেনারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নিজেদের খালি করার সামরিক ঘাঁটিগুলোতে আবার ফিরে গেছে বলে খবর পাওয়া গেছে। গতমাসের গোড়ার দিকে ওই এলাকায় তুরস্কের সামরিক অভিযান শুরু হওয়ার পর মার্কিন সেনারা এসব ঘাঁটি ছেড়ে ইরাকে চলে গিয়েছিল।
-
টুইটারের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: লেবাননের হিজবুল্লাহ
নভেম্বর ০৩, ২০১৯ ০৬:৩৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটির টুইটার একাউন্ট বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রাজনৈতিক চাপের কাছে আত্মসমর্পন করে টুইটার কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। হিজবুল্লাহ পরিচালিত টিভি চ্যানেল আল মানার শনিবার জানিয়েছে, এটির বেশিরভাগ টুইটার একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
-
একটি ইসরাইলি ড্রোনও সহ্য করা হবে না: হিব্রু ভাষায় হিজবুল্লাহর বার্তা
নভেম্বর ০২, ২০১৯ ১৪:৪২লেবাননের আকাশে আর একটি ইসরাইলি ড্রোনও সহ্য করা হবে না সাফ জানিয়ে দিয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন বা হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ আরও বলেছে, লেবাননের আকাশসীমা লঙ্ঘনকারী কোনো ড্রোনই তাদের হাত থেকে রক্ষা পাবে না।
-
গাজায় বিমান হামলার পরিণতি ইসরাইলকে ভোগ করতে হবে: হামাস
নভেম্বর ০২, ২০১৯ ১৩:৪০গাজা উপত্যকায় হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, গাজায় আবার হামলা চালালে এর পরিণতির দায় তেল আবিবকে বহন করতে হবে।
-
‘ইসরাইলি বিমানের উপস্থিতি থেকে লেবাননের আকাশসীমা মুক্ত রাখব’
নভেম্বর ০২, ২০১৯ ০৩:৩৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন লেবাননের আকাশসীমাকে ইহুদিবাদী ইসরাইলের যেকোনো বিমানের উপস্থিতি থেকে মুক্ত রাখার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইল লেবাননের আকাশ উড়ন্ত যেকোনো কিছু পাঠালে তাকে গুলি করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না হিজবুল্লাহ।
-
সৌদি সীমান্তের কাছে মার্কিন-নির্মিত ড্রোন ভূপাতিত করল হুথিরা
নভেম্বর ০১, ২০১৯ ১৩:১৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন আমেরিকার তৈরি একটি ড্রোন ভূপাতিত করেছে।
-
উত্তর সিরিয়ায় ২০ সাঁজোয়া গাড়ি ও ৩০০ সেনা মোতায়েন করল রাশিয়া
নভেম্বর ০১, ২০১৯ ১১:৪৮সিরিয়ার উত্তরাঞ্চলে প্রায় ৩০০ সেনা এবং ২০টি সাঁজোয়া গাড়ি মোতায়েন করেছে রাশিয়া। রুশ সামরিক পুলিশ তুরস্কের সঙ্গে উত্তর সিরিয়ার সীমান্তে টহল দিচ্ছে।
-
টেকনোক্র্যাটদের নিয়ে নয়া সরকার গঠনের আহ্বান জানালেন লেবাননের প্রেসিডেন্ট
নভেম্বর ০১, ২০১৯ ০৬:১৯লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন তার দেশে টেকনোক্র্যাটদের নিয়ে একটি নয়া সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজপথে বিক্ষোভের জের ধরে মঙ্গলবার প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন।