-
সিরিয়ায় হামা প্রদেশে সেনাবাহিনীর অভিযান: ২২ সন্ত্রাসী নিহত
নভেম্বর ০৯, ২০১৮ ১৪:২৮সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হামা প্রদেশে দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত ২২ উগ্র সন্ত্রাসী নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
-
ইয়েমেনে অবিলম্বে যুদ্ধ বিরতি চায় ইউরোপীয় আইন প্রণেতারা
নভেম্বর ০৯, ২০১৮ ১৪:২১ইউরোপের দেশগুলোর আইন প্রণেতারা ইয়েমেনে অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের সংসদে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা বিষয়ক এক সেমিনারে ইউরোপের বিভিন্ন দেশের ৫০ জন আইন প্রণেতা বলেছেন, ইয়েমেন সংকটের সামরিক সমাধান নেই, অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে।
-
'মাতৃভূমি রক্ষায় বিশ্বের শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে লড়ছে ইয়েমেনিরা'
নভেম্বর ০৯, ২০১৮ ০৭:৪৬ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র মুখপাত্র আব্দুস সালাম বলেছেন, মার্কিন নির্দেশে ইয়েমেনে আগ্রাসন অব্যাহত রেখেছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। বর্তমানে ইয়েমেনি জনগণ মাতৃভূমি রক্ষায় বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। গতরাতে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেছেন।
-
১ কোটি ৪০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে: ৩৫ এনজিও’র হুঁশিয়ারি
নভেম্বর ০৮, ২০১৮ ১৫:৩১ইয়েমেন ও আন্তর্জাতিক অঙ্গনের ৩৫টি এনজিও দ্রুত ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এসব এনজিও গতকাল (বুধবার) বলেছে, ইয়েমেনের প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ একেবারে ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
-
সৌদি আরবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রাণদণ্ড প্রয়োগ করা হয়: অ্যামনেস্টি
নভেম্বর ০৮, ২০১৮ ১২:৫৮আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরবের সংখ্যালঘু শিয়া মুসলমানদের দমিয়ে রাখার হাতিয়ার হিসেবে প্রাণদণ্ড প্রয়োগ করছে। দেশটিতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রাণদণ্ড প্রয়োগ করা বলেও উল্লেখ করেছে অ্যামনেস্টি।
-
ইহুদিবাদীর গাড়ি-চাপায় শহীদ হলেন এক ফিলিস্তিনি
নভেম্বর ০৭, ২০১৮ ১৫:৫৮দখলদার এক ইহুদিবাদীর হামলায় শহীদ হয়েছেন একজন ফিলিস্তিনি। পশ্চিম তীরের দক্ষিণ তুলকারাম এলাকায় গাড়ি-চাপা দিয়ে ওই হামলা চালায় অবৈধ ইসরাইলি বসতির এক অধিবাসী।
-
ইয়েমেনে আবারও বিপর্যয়! পালানোর পথ খুঁজছে কি সৌদি জোট?
নভেম্বর ০৭, ২০১৮ ১৪:২৩ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে হুদায়দা বিমানবন্দরের কাছে সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বড় ধরণের হামলা আগ্রাসী এই জোটের জন্য বড় বিপর্যয়ে রূপ নিয়েছে।
-
সিরিয়ায় এস-৩০০ ব্যবস্থায় হামলা চালানোর হুমকি দিল ইসরাইল
নভেম্বর ০৭, ২০১৮ ১৩:৪৭ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০’র ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে। তেল আবিব বলেছে, এই ব্যবস্থা থেকে ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেই তার উপর হামলা চালানো হবে।
-
ইরান-বিরোধী নিষেধাজ্ঞা মানব না: সাফ জানিয়ে দিলেন এরদোগান
নভেম্বর ০৬, ২০১৮ ১৪:৫৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা পুনর্বহালকে ‘ভুল পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, “আমরা এ নিষেধাজ্ঞা মানব না।” তিনি আজ (মঙ্গলবার) আঙ্কারায় পার্লামেন্টারি গ্রুপের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, “বিশ্বকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”
-
হুদাইদা বন্দরে সৌদি জোটের হামলা জোরদার: বহু হতাহত
নভেম্বর ০৬, ২০১৮ ১৩:৫৭সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দারিদ্রপীড়িত ইয়েমেনের বন্দরনগরী হুদাইদায় বর্বরোচিত হামলা জোরদার করছে। হামলায় অন্তত তিন ব্যক্তি নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছে।