‘দেহাবশেষ দেখে মনে হচ্ছে বিস্ফারণে বিধ্বস্ত হয়েছে ফ্লাইট ৮০৪’
-
বিধ্বস্ত বিমানের উদ্ধারকৃত কিছু সামগ্রী
মিশরের একজন উচ্চ পদস্থ ফরেনসিক কর্মকর্তা বলেছেন, ইজিপ্ট এয়ারের ফ্লাইট ৮০৪ হয়ত বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার এলাকা থেকে মানুষের যে সব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে তার ভিত্তিতে এ কথা বলেছেন তিনি।
মিশরের তদন্ত দলের অন্যতম সদস্য এ কর্মকর্তা কায়রো মর্গে ব্যক্তিগত ভাবে উদ্ধারকরা দেহাবশেষ পরীক্ষা করেছেন। তদন্ত সংক্রান্ত তথ্য প্রকাশের অনুমতি না থাকায় নাম প্রকাশ করেন নি তিনি।
তিনি বলেন, দেহাবশেষের ৮০টি টুকরা এ পর্যন্ত কায়রো আনা হয়েছে। আকারে এ গুলো ছোট বাহু বা মাথার মতো গোটা কোনো দেহাবশেষ পাওয়া যায় নি বলে জানান তিনি। তিনি বলেন, এর যুক্তিসংগত ব্যাখ্যা দেয়া যায় আর তা হলো বিস্ফোরণ।
৬৬ আরোহী নিয়ে প্যারিস থেকে কায়রো ফেরার পথে এয়ারবাস ৩২০ ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। প্রাথমিক খবরে বলা হয়েছিল গ্রিস থেকে মিশরের আকাশসীমায় ঢোকার পরই বিমানটি বিধ্বস্ত হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৪