পশ্চিমা ‘প্রক্সি ওয়ার’ মোকাবেলায় রাশিয়ার ১৫ লাখ সেনা প্রয়োজন
https://parstoday.ir/bn/news/world-i118572-পশ্চিমা_প্রক্সি_ওয়ার’_মোকাবেলায়_রাশিয়ার_১৫_লাখ_সেনা_প্রয়োজন
রাশিয়ার বর্তমান সেনা সংখ্যা ১৫ লাখে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে মস্কো। ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি ওয়ার শুরু করার কারণে রাশিয়া তার নিজের নিরাপত্তার জন্য সেনা সংখ্যা বাড়ানোর এই পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৩ ০৬:১৬ Asia/Dhaka
  •  পশ্চিমা ‘প্রক্সি ওয়ার’ মোকাবেলায় রাশিয়ার ১৫ লাখ সেনা প্রয়োজন

রাশিয়ার বর্তমান সেনা সংখ্যা ১৫ লাখে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে মস্কো। ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি ওয়ার শুরু করার কারণে রাশিয়া তার নিজের নিরাপত্তার জন্য সেনা সংখ্যা বাড়ানোর এই পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি জানান, গত ডিসেম্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা সংখ্যা বাড়ানোর এই প্রস্তাব দিয়েছে। পেসকভ আজ (মঙ্গলবার) সাংবাদিকদের বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে পরোক্ষভাবে সামরিক সংঘাতে জড়িত, তারা যুদ্ধ চালাচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে। এ অবস্থায় দেশের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। সুনির্দিষ্ট লক্ষ্যগুলো অর্জনের জন্য এ নিয়ে এখন কাজ চলছে- যোগ করেন পেসকভ।

২১ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সক্রিয় সেনা সংখ্যা ১৫ লাখে উন্নীত করার প্রস্তাব দেন। ওই বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী জানান, এই মুহূর্তে দেশে প্রায় ছয় লাখ ৯৫ হাজার সেনা ও অফিসার নিয়োগ রয়েছে, বাকি সেনা নতুন করে নিয়োগ দিতে হবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের সেনা সংখ্যা বাড়ানোর এই পরিকল্পনা ২০২৩ থেকে ২৬ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।