ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের জেরে ডকে গেল ব্রিটিশ পরমাণু ডুবোজাহাজ
https://parstoday.ir/bn/news/world-i15172-ট্যাংকারের_সঙ্গে_সংঘর্ষের_জেরে_ডকে_গেল_ব্রিটিশ_পরমাণু_ডুবোজাহাজ
জিব্রালটার উপকূলে তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর পরমাণু সাবমেরিন 'এইচএমএস অ্যামবুশ' ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে মেরামতের জন্য সাবমেরিনটিকে অন্য জাহাজ দিয়ে টেনে ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত দেড়টায় এ ঘটনা ঘটেছে। এ সময় পানির নীচে প্রশিক্ষণ তৎপরতা চালাচ্ছিল এইচএমএস অ্যামবুশ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২১, ২০১৬ ০৭:২১ Asia/Dhaka
  • সংর্ঘষের আগে এইচএমএস অ্যামবুশ
    সংর্ঘষের আগে এইচএমএস অ্যামবুশ

জিব্রালটার উপকূলে তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর পরমাণু সাবমেরিন 'এইচএমএস অ্যামবুশ' ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে মেরামতের জন্য সাবমেরিনটিকে অন্য জাহাজ দিয়ে টেনে ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত দেড়টায় এ ঘটনা ঘটেছে। এ সময় পানির নীচে প্রশিক্ষণ তৎপরতা চালাচ্ছিল এইচএমএস অ্যামবুশ।

ব্রিটিশ নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সংর্ঘষে অত্যাধুনিক অ্যাসটিউট  শ্রেণির সাবমেরিনটির বাইরের দিকে সামান্য ক্ষতি হয়েছে। তবে ব্রিটিশ জনগণকে আশ্বস্ত করার জন্য এতে বলা হয়, সংর্ঘষে অ্যামবুশের পরমাণু চুল্লির কোনো ক্ষতি হয় নি।

ক্ষতিগ্রস্ত অ্যামবুশ(ইনসেটে সংঘর্ষের আগের অবস্থা)

ক্ষতিগ্রস্ত অ্যামবুশকে টেনে ডকে নিয়ে যাওয়া হচ্ছে

এ ঘটনায় কেউ হতাহত হয়নি উল্লেখ করে আরো বলা হয়, অবশ্য মেরামতের জন্য ডুবোজাহাজকে ডকে পাঠাতে হয়েছে। এ ছাড়া, এ ঘটনায় ট্যাংকার ইকো ফ্রেন্ড’ (নিচের ছবি) এর কোনো ক্ষতি হয় নি। ব্রিটিশ নৌবাহিনী এ নিয়ে তদন্ত শুরু করেছে বলেও জানানো হয়েছে।

ইকো ফ্রেন্ড

৭,৪০০ টন ওজনের এইচএমএস অ্যামবুশ ৯৭ মিটার লম্বা। এতে টর্পেডো এবং টোমাহ্ক ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো রয়েছে। ব্রিটেনের অত্যাধুনিক অ্যাসটিউট  শ্রেণির প্রথম এ ডুবোজাহাজ বানাতে ১৪৬ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২১