মেরু সাগর ‘ব্যারেন্ট সি’তে মহড়া চালাল রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহর
https://parstoday.ir/bn/news/world-i15400-মেরু_সাগর_ব্যারেন্ট_সি’তে_মহড়া_চালাল_রাশিয়ার_উত্তরাঞ্চলীয়_নৌবহর
রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহর মেরু সাগর ব্যারেন্ট সি’তে মহড়া করেছে। এতে একশ’রও বেশি রণতরী এবং ডিজেল ও পরমাণু জ্বালানী চালিত ডুবোজাহাজ অংশগ্রহণ নিয়েছে। রুশ নৌবহরের পক্ষ থেকে আজ (শনিবার) দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৩, ২০১৬ ১৩:২২ Asia/Dhaka
  • মেরু সাগর ‘ব্যারেন্ট সি’তে মহড়া চালাল রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহর

রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহর মেরু সাগর ব্যারেন্ট সি’তে মহড়া করেছে। এতে একশ’রও বেশি রণতরী এবং ডিজেল ও পরমাণু জ্বালানী চালিত ডুবোজাহাজ অংশগ্রহণ নিয়েছে। রুশ নৌবহরের পক্ষ থেকে আজ (শনিবার) দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

মহড়ায়  সব মিলিয়ে এক হাজারেরও বেশি সামরিক যান অংশগ্রহণ করে। মহড়ায় মোতায়েন সংক্রান্ত অনুশীলণ শুধুমাত্র দিনের বেলায়ই চলেছে।  রাতে মহড়ায় অংশগ্রহণকারী সব জাহাজ, ডুবোজাহাজ এবং বিমান প্রতিরক্ষা ডিভিশন নিজ নিজ স্থানে ফিরে যাচ্ছে।

এ মহড়ায় যুদ্ধজাহাজের পাশাপাশি রাশিয়ার বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর ৪৫টি ইউনিট অংশ নেয়। এ ছাড়াও মহড়ায় অংশ নেয় অন্তত ৩০টি যুদ্ধবিমান। মহড়া সরসারি নজরদারি করেন রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের প্রধান ভাইস অ্যাডমিরাল নিকোলাই ইভামেনোভ।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৩