ছবি তুলতে ফিফা সভাপতির অনুরোধ প্রত্যাখ্যান করলেন ফিলিস্তিনি প্রতিনিধি
-
ছবি তুলতে ফিফা সভাপতির অনুরোধ প্রত্যাখ্যান করলেন ফিলিস্তিনি প্রতিনিধি
পার্সটুডে- ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের প্রধান ইসরায়েলি শাসকগোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে ছবি তোলার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
পার্সটুডে জানিয়েছে, কানাডায় অনুষ্ঠিত ৭৬তম ফিফা কংগ্রেসে জিয়ান্নি ইনফান্তিনো ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি জিবরিল রাজুব এবং ইসরায়েলি ফুটবল প্রতিনিধিকে একসঙ্গে একটি ছবি তোলার জন্য একত্রিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু ফিলিস্তিনি পক্ষ তা প্রত্যাখ্যান করে।
মঞ্চে দাঁড়িয়ে জিবরিল রাজুব চিৎকার করে বলেন: "আমরা কষ্ট পাচ্ছি।" এর কিছুক্ষণ পরেই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের উপ-প্রধান সুজান শালাবি রয়টার্সকে জানান যে, রাজুব বলেছেন: "ইসরায়েলিরা তাদের ফ্যাসিবাদী ও গণহত্যার অপরাধ ঢাকার জন্য যাকে নিয়ে এসেছে, আমি তার সঙ্গে হাত মেলাতে পারি না।"
এর আগে রাজুব তার ভাষণে আবারও ফিফাকে পশ্চিম তীরের বসতিগুলোতে ইসরায়েলি ক্রিড়া ক্লাবগুলোর কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং সেগুলোকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন