ট্রাম্প স্বীকার করলেন ইরানের নৌবাহিনীর সক্ষমতার কথা
https://parstoday.ir/bn/news/world-i159248-ট্রাম্প_স্বীকার_করলেন_ইরানের_নৌবাহিনীর_সক্ষমতার_কথা
পার্সটুডে- দক্ষিণ ইরানের কেশম ও বন্দর আব্বাসে নতুন করে মার্কিন বাহিনীর আগ্রাসনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাগুলোকে সামান্য বলে অভিহিত করে দাবি করেছেন, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে ও এখনও চলছে।
(last modified 2026-05-08T08:23:18+00:00 )
মে ০৮, ২০২৬ ১৪:২০ Asia/Dhaka
  • ট্রাম্প স্বীকার করলেন ইরানের নৌবাহিনীর সক্ষমতার কথা
    ট্রাম্প স্বীকার করলেন ইরানের নৌবাহিনীর সক্ষমতার কথা

পার্সটুডে- দক্ষিণ ইরানের কেশম ও বন্দর আব্বাসে নতুন করে মার্কিন বাহিনীর আগ্রাসনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাগুলোকে সামান্য বলে অভিহিত করে দাবি করেছেন, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে ও এখনও চলছে।

মেহের নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন ইরানের নৌবাহিনী বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে তিনটি আক্রমণকারী মার্কিন ডেস্ট্রয়ারের ওপর পাল্টা আঘাত হেনেছে।  

ট্রাম্প মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পালিয়ে যাওয়াকে ইরানের গোলাবর্ষণ থেকে তাদের পশ্চাদপসরণ বলে বর্ণনা করেছেন!

আরেকটি মিথ্যাচার করে তিনি দাবি করেছেন, কোনো ডেস্ট্রয়ারই ক্ষতিগ্রস্ত হয়নি।

কেশম ও বন্দর আব্বাসে হামলার পর, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সাইবারস্পেসে একটি বিবৃতি জারি করে বন্দর আব্বাস ও কেশমের বিভিন্ন এলাকায় হামলা চালানোর দাবি করেছে।

এদিকে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীও ঘোষণা করেছে যে, দুটি ইরানি তেল ট্যাংকারের ওপর মার্কিন ডেস্ট্রয়ারের হামলার জবাবে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ ড্রোন দিয়ে সেগুলোর ওপর পাল্টা আক্রমণ করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন