প্রথম উড়ল বিশ্বের বৃহত্তম এয়ারশিপ
বিশ্বের বৃহত্তম এয়ারশিপের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে শেষ হয়েছে। বাস্তবে এটি একটি উড়োজাহাজ হলেও দেখতে অবিকল জাহাজের মতো।
লম্বায় ৯২ মিটার বা প্রায় ৩০২ ফুট। প্রকৃতপক্ষে এটিই বিশ্বের বৃহত্তম বিমান। এটি ওড়ানোর জন্য প্রচলিত বিমানগুলোর মতো বিশেষ আয়োজনের প্রয়োজন হয় না। এছাড়া জলে, স্থলে এমনকি মরুভূমিতে এটি অবতরন করতে পারে।
মধ্য ইংল্যান্ডের কার্ডিংটন বিমানঘাঁটি থেকে ‘এয়ারল্যান্ডার-১০’ নামের আকাশ-জাহাজটি পরীক্ষামুলক উড্ডয়ন সম্পন্ন করেছে। নির্মাতা কোম্পানি ‘হাইব্রিড এয়ার ভেহিকেলস’ (এইচএভি) জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে ও বাণিজ্যিকভাবে মালবহনসহ বিভিন্ন কাজে ওই বিমান ব্যবহার করা যাবে।
তবে বেশি বড় ও ভারী হওয়ায় তা আকাশে বেশি ওপরে উঠতে পারবে না বলে জানা গেছে। গত রোববার পরীক্ষামূলকভাবে ওই এয়ারশিপটি ওড়ানোর চেষ্টা করা হলেও কারিগরি সমস্যার কারণে তা সম্ভব হয়নি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮