সমঝোতা বাস্তবায়নে তেহরান-মস্কোর অভিন্ন অবস্থান রয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i18904-সমঝোতা_বাস্তবায়নে_তেহরান_মস্কোর_অভিন্ন_অবস্থান_রয়েছে_রাশিয়া
ইরানের পরমাণু ইস্যুতে গত বছর ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই বাস্তবায়নের ব্যাপারে তেহরান ও মস্কো একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে রাশিয়া।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৬ ১৭:০৪ Asia/Dhaka
  • রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

ইরানের পরমাণু ইস্যুতে গত বছর ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই বাস্তবায়নের ব্যাপারে তেহরান ও মস্কো একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে রাশিয়া।

গতকাল (বুধবার) রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে তেহরানে বৈঠক হওয়ার একদিন পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে।

পরমাণু সমঝোতা বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মস্কো এবং তেহরানের কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ঐতিহাসিক এ সমঝোতা অব্যাহতভাবে বাস্তবায়নের ব্যাপারে দুপক্ষই জোর দেবে- এ কথা উল্লেখ করে মন্ত্রণালয় তার বিবৃতিতে আরো বলেছে, পরমাণু সমঝোতার সঙ্গে জড়িত সব পক্ষকে এর প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে।

তেহরানে অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসু হয়েছে উল্লেখ করে রিয়াবকভ বলেন, গত বছরেও একই ধরণের আলোচনা হয়েছিল। তখন থেকেই বিভিন্ন ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সমঝোতার কারিগরি দিক নিয়ে এবার আরো বিস্তারিত ও ব্যাপক আলোচনা হয়েছে।   

তেহরানের ওপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি দুদেশের মধ্যে কারিগরি বিষয়ে আরো সহযোগিতা বাড়ানোর ব্যাপারে রুশ এবং তেহরানের কর্মকর্তারা মত বিনিময় করেছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১