গোটা সিরিয়ায় কার্যকর হলো ৭ দিনের যুদ্ধবিরতি
https://parstoday.ir/bn/news/world-i19975-গোটা_সিরিয়ায়_কার্যকর_হলো_৭_দিনের_যুদ্ধবিরতি
সিরিয়ার সেনাবাহিনী বলেছে, গোটা দেশে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। রাশিয়া এবং আমেরিকার মধ্যে সাম্প্রতিক এক সমঝোতার পর এ যুদ্ধবিরতি কার্যকর হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৬ ১৯:০৮ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ার সেনাবাহিনী বলেছে, গোটা দেশে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। রাশিয়া এবং আমেরিকার মধ্যে সাম্প্রতিক এক সমঝোতার পর এ যুদ্ধবিরতি কার্যকর হলো।

আজ (সোমবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ যুদ্ধবিরতি কার্যকর করা হয়। সাতদিনের যুদ্ধবিরতি আগামী রোববার মধ্যরাত পর্যন্ত বজায় থাকবে বলে জানানো হয়েছে। 

গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার যথাযথ জবাব দেয়ার অধিকার সেনাবাহিনীর থাকবে।

মানবিক ত্রাণ বিতরণের সুযোগ করে দেয়াই যুদ্ধবিরতির প্রাথমিক লক্ষ্য। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং জাবহাত ফাতেহ আশ-শাম নামে পরিচিত সাবেক আন-নুসরা ফ্রন্ট যুদ্ধবিরতির আওতায় পড়বে না।

চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দফা এ যুদ্ধ বন্ধের চেষ্টা করল ওয়াশিংটন এবং মস্কো। সর্বেশেষ এ যুদ্ধবিরতি কতটা কার্যকর তা অবশ্য দেখার বিষয়। ২০১১ সালে সিরিয়ায় চলমান সংকট শুরু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত প্রায় চার লাখ মানুষ মারা গেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১১