সিরিয়া ইস্যুতে সৌদি ও মিশরের অবস্থানে ভিন্নতা রয়েছে: কায়রো
https://parstoday.ir/bn/news/world-i21067-সিরিয়া_ইস্যুতে_সৌদি_ও_মিশরের_অবস্থানে_ভিন্নতা_রয়েছে_কায়রো
সিরিয়ার চলমান সংকটের বিষয়ে মিশর এবং সৌদি আরবের ভিন্ন অবস্থান রয়েছে বলে মন্তব্য করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে লড়াইরত তাকফিরি সন্ত্রাসীদের মদদ দিয়ে আসছে সৌদি আরব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ১৪:৫৫ Asia/Dhaka
  • মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি
    মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি

সিরিয়ার চলমান সংকটের বিষয়ে মিশর এবং সৌদি আরবের ভিন্ন অবস্থান রয়েছে বলে মন্তব্য করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে লড়াইরত তাকফিরি সন্ত্রাসীদের মদদ দিয়ে আসছে সৌদি আরব।

পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি গতকাল (শুক্রবার) বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার স্বার্থে উগ্র গোষ্ঠীগুলো দেশটিতে অবস্থান করতে পারে না। রিয়াদ এবং আঞ্চলিক মিত্রদেশগুলো বিশেষ করে কাতার দামেস্ক সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সব ধরণের চেষ্টা চালিয়ে আসছে। অন্যদিকে, কায়রো মনে করে কেবলমাত্র রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের সমাধান হতে পারে।

চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের অবকাশে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সাপোর্ট গ্রুপের বৈঠকে অংশ নিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি। বৈঠকে শুকরি যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার শান্তি আলোচনা আবার শুরু করার পাশাপাশি দেশটিতে একটি বাস্তবসম্মত যুদ্ধ-বিরতি চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। 

পররাষ্ট্রমন্ত্রী শুকরি আরো বলেন, কোনো রকম পার্থক্য সৃষ্টি না করে সন্ত্রাসী এবং উগ্র গোষ্ঠীগুলোকে নির্মূল করতে বৃহৎ শক্তিগুলোর উচিত আরো বাস্তব কিছু করা।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪