‘রুশ বিমান বাহিনী সিরিয়ায় অনির্দিষ্টকাল মোতায়েন থাকবে’
রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ায় অনির্দিষ্টকাল মোতায়েন রাখার বিষয়ে দামেস্কের সঙ্গে মস্কো যে চুক্তি করছে রুশ সংসদের উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিল আজ (বুধবার) তা ব্যাপক ভোটে অনুমোদন করেছে।
ফেডারেশন কাউন্সিলের ১৭৮ সিনেটরের মধ্যে ১৫৮ জন এ চুক্তির পক্ষে ভোট দিয়েছেন। গত সপ্তাহে রুশ সংসদের নিম্নকক্ষ দুমাতে এ চুক্তি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছিল। দুমার অধিবেশনে উপস্থিত ৪৪৬ আইনপ্রণেতার সবাই চুক্তির প্রতি সমর্থন জানিয়েছিলেন।
গত বছরের ২৬ আগস্ট দামেস্কের সঙ্গে এ চুক্তি সই করা হয়েছিল। চুক্তি অনুযায়ী সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় অবস্থিত হেমেইমিম বিমানঘাঁটিতে রুশ বিমান বাহিনী মোতায়েনের অনুমতি দেয়া হয়।
চুক্তি অনুযায়ী, রুশ কমান্ডারের নির্দেশ এবং সিরিয়া কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে রুশ বিমান বাহিনী। এছাড়া, চুক্তিতে রুশ কর্মীদের কূটনৈতিক সুরক্ষাও দেয়া হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১২