৩ মাসে ১৭ বিমান, ২১ রাডার পেলো রুশ সশস্ত্র বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i23581-৩_মাসে_১৭_বিমান_২১_রাডার_পেলো_রুশ_সশস্ত্র_বাহিনী
রাশিয়ার সশস্ত্র বাহিনীকে গত তিন মাসে ১৭ টি বিমান ও হেলিকপ্টার এবং ২১টি রাডার সরবরাহ করা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সব সরবরাহ করা হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২১, ২০১৬ ১১:৫২ Asia/Dhaka
  • ব্যাল অ্যান্ড ব্যাস্টিওন উপকুলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    ব্যাল অ্যান্ড ব্যাস্টিওন উপকুলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

রাশিয়ার সশস্ত্র বাহিনীকে গত তিন মাসে ১৭ টি বিমান ও হেলিকপ্টার এবং ২১টি রাডার সরবরাহ করা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সব সরবরাহ করা হয়।

একই সময়ে ব্যাল অ্যান্ড ব্যাস্টিওন উপকুলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহ করা হয়েছে বলে আজ(শুক্রবার) জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। নানা শ্রেণীর বিমান এবং হেলিকপ্টারের  সরবরাহ করা হয়েছে বলে জানানো হলেও এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া  হয় নি।

এ ছাড়া, কয়টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হয়েছে তাও জানান নি রুশ প্রতিরক্ষামন্ত্রী।#

পার্সটুডে/মূসা রেজা/২‌১