ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে চায় পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i24178-ভারতের_সঙ্গে_বাণিজ্যিক_সম্পর্ক_ছিন্ন_করতে_চায়_পাকিস্তান
পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, দ্য ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফপিসিসিআই ভারতের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করার আভাস দিয়েছে। সংস্থাটি বলেছে, চলমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ভারতের সঙ্গে তারা ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার কথা বিবেচনা করবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৮, ২০১৬ ০৮:০৪ Asia/Dhaka
  • ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে চায় পাকিস্তান

পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, দ্য ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফপিসিসিআই ভারতের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করার আভাস দিয়েছে। সংস্থাটি বলেছে, চলমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ভারতের সঙ্গে তারা ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার কথা বিবেচনা করবে।

এফপিসিসিআই সভাপতি আবদুল রউফ আলম বলেছেন, বিরাজমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার কোনো ব্যধ্যবাধকতা পাকিস্তানের নেই।

এ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে পাকিস্তানের গোটা বাণিজ্যিক সম্প্রদায় ঐক্যবদ্ধ বলে জানান তিনি। তিনি আরো বলেন, চলমান উত্তেজনাকর সম্পর্কের মধ্যে  ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ভূমিকাও এ সময়ে তুলে ধরেন তিনি। তিনি বলেন, বিরাজমান পরিস্থিতি ইসিও এবং ডি-৮ ভুক্ত দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানো ছাড়া পাকিস্তানের আর কোনো বিকল্প নেই।#

পার্সটুডে/মূসা রেজা/২৮