উত্তেজনার মাঝে আবার সামরিক মহড়া পরিদর্শন করলেন পাক সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i25087-উত্তেজনার_মাঝে_আবার_সামরিক_মহড়া_পরিদর্শন_করলেন_পাক_সেনাপ্রধান
পাকিস্তানের সামরিক বাহিনীর রাত্রিকালীন মহড়া দেখে সন্তোষ প্রকাশ করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মাঝে খারিয়ান ও গুজরানওয়ালায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ০৭, ২০১৬ ২১:৫৮ Asia/Dhaka
  • উত্তেজনার মাঝে আবার সামরিক মহড়া পরিদর্শন করলেন পাক সেনাপ্রধান

পাকিস্তানের সামরিক বাহিনীর রাত্রিকালীন মহড়া দেখে সন্তোষ প্রকাশ করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মাঝে খারিয়ান ও গুজরানওয়ালায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, জেনারেল রাহিল আজ (সোমবার) মহড়া পরিদর্শন করেন এবং সেনাদের প্রশিক্ষণের মান, পেশাদারিত্বের দক্ষতা ও উঁচু নৈতিক মনোবল দেখে জেনারেল রাহিল সন্তোষ প্রকাশ করেন।

আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়েছে- পাকিস্তান সেনাবাহিনীর মধ্যাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় কমান্ড তাদের সামরিক অভিযানের পরিকল্পনা ও নিজেদের যুদ্ধপ্রস্তুতি বাড়ানোর জন্য এ মহড়া চালিয়েছে। মধ্যাঞ্চলীয় কমান্ডের পদাতিক সেনা ও ট্যাংকবহরের মহড়ায় পাঞ্জাব রেঞ্জার্স সমর্থন যুগিয়েছে।

এর আগে পাক সেনাপ্রধানকে এ মহড়ার লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে অত্যাধুনিক প্রযুক্তির ‘ভার্চুয়াল ওয়ার রুম’ থেকে বিস্তারিত জানানো হয়। পরে তিনি রাতের বেলায় মহড়া পরিদর্শন করেন। এ সময় মধ্যাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওমর দুররানি, গুজরানওয়ালা কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইকরামুল হক এবং আইজিটি অ্যান্ড ই লেফটেন্যান্ট জেনারেল কামার বাজওয়া উপস্থিত ছিলেন।  

এর আগে, গত ২৭ অক্টোবর পাক-চীন জয়েন্ট স্পেশাল ফোর্সের সামরিক মহড়া পরিদর্শন করেন জেনারেল রাহিল। সন্ত্রাসবাদ মোকাবেলার লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭