‘মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ১,২৫০ বাড়ি ধ্বংস করেছে’
https://parstoday.ir/bn/news/world-i26332-মিয়ানমারের_সেনাবাহিনী_রোহিঙ্গাদের_১_২৫০_বাড়ি_ধ্বংস_করেছে’
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ জানিয়েছে, মিয়ানমার সরকার গত ছয় সপ্তাহে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের অন্তত ১,২৫০টি বাড়ি ধ্বংস করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০১৬ ১৫:১৯ Asia/Dhaka
  • মিয়ানমারের সেনাবাহিনী
    মিয়ানমারের সেনাবাহিনী

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ জানিয়েছে, মিয়ানমার সরকার গত ছয় সপ্তাহে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের অন্তত ১,২৫০টি বাড়ি ধ্বংস করেছে।

আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংস্থাটি আজ (সোমবার) এক বিবৃতিতে এ খবর দিয়েছে। অতি উচ্চমানের স্যাটেলাইটের মাধ্যমে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে ধ্বংসপ্রাপ্ত এসব বাড়িঘরের ছবি তোলা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড এ্যাডামস বলেছেন, স্যাটেলাইটের মাধ্যমে তোলা নতুন ছবিগুলো থেকে এটা নিশ্চিত যে, রোহিঙ্গাদের গ্রামগুলোতে হামলা এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে মিয়ানমার সরকার যতটুকু স্বীকার করেছেন বাস্তবে তার চেয়ে অনেক বেশি এলাকায় আরো ব্যাপকভিত্তিক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমসহ এইচআরডাব্লিউ রোহিঙ্গা মুসলমানদের ক্ষয়ক্ষতি সম্পর্কে অতিরঞ্জিত খবর প্রচার করছে বলে নিন্দা জানিয়েছে মিয়ানমার সরকার।

এর আগে গত সপ্তাহে এইচআরডাব্লিউ স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি প্রকাশ করে জানিয়েছিল, সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের তিনটি গ্রামে হামলা চালিয়ে ৪৩০টি বাড়ি ধ্বংস করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২১