‘যান্ত্রিক ত্রুটি বা পাইলটের ভুলে হয়ত বিধ্বস্ত হয়েছে রুশ বিমান’
https://parstoday.ir/bn/news/world-i29242-যান্ত্রিক_ত্রুটি_বা_পাইলটের_ভুলে_হয়ত_বিধ্বস্ত_হয়েছে_রুশ_বিমান’
৯১ জন আরোহীসহ রাশিয়ার যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার যে সব কারণ খতিয়ে দেখা হচ্ছে তার মধ্যে সন্ত্রাসী তৎপরতার বিষয়টি নেই বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী ম্যাক্সিম সোকোলোভ। তিনি বলেন, কারিগরি ত্রুটি বা চালকের ভুলে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৬ ০৯:৫৯ Asia/Dhaka
  • সোচির উপকূল চলছে বিমান উদ্ধারের তৎপরতা
    সোচির উপকূল চলছে বিমান উদ্ধারের তৎপরতা

৯১ জন আরোহীসহ রাশিয়ার যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার যে সব কারণ খতিয়ে দেখা হচ্ছে তার মধ্যে সন্ত্রাসী তৎপরতার বিষয়টি নেই বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী ম্যাক্সিম সোকোলোভ। তিনি বলেন, কারিগরি ত্রুটি বা চালকের ভুলে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একই সঙ্গে তিনি বলেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ কারিগরি কমিটির তদন্তই কেবল বিমান বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ নির্ধারণ করতে পারবে।

সোচির কাছে সাগরে বিধ্বস্ত বিমানটি উদ্ধারের জন্য সাড়ে তিন হাজার মানুষ তিন শিফটে দিনরাত কাজ করে যাচ্ছে।  রুশ সামরিক বিমানটি রোববার কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। উপকূলীয় শহর সোচির একটি বিমানবন্দর থেকে ওড়ার অল্প কিছুক্ষণই পরই বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমান যাত্রীদের মধ্যে সামরিক ব্যক্তিত্ব ও খ্যাতনামা রুশ সামরিক ব্যান্ডদলের সঙ্গীতশিল্পীরা ছিলেন।#

পার্সটুডে/মূসা রেজা/২৬