সিরিয়ার বিদ্রোহীদের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পরিণতি ভালো হবে না: রাশিয়া
সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেয়া সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করার বিরুদ্ধে আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।
রাশিয়া বলেছে,সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেয়া সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করা হলে তা আরব দেশটিতে সন্ত্রাস বিরোধী অভিযানে নিয়োজিত রুশ বিমান ও সেনা সদস্যদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেবে।
চলতি মাসের ৮ তারিখে হোয়াইট হাউজের এক ঘোষণায় বলা হয়েছে, মার্কিন স্পেশাল ফোর্সেসের সমর্থিত জঙ্গিদের অস্ত্র দেয়ার ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা শিথিল করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন আর্মস কন্ট্রোল অ্যাক্ট নামে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। হোয়াইট হাউজের ঘোষণায় দাবি করা হয়েছে, অস্ত্র সরবরাহের সংক্রান্ত এ শিথিলতা মার্কিন জাতীয় স্বার্থ রক্ষা করবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ(মঙ্গলবার) বলেছে, হোয়াইট হাউজের এ সিদ্ধান্তকে বৈরী তৎপরতা হিসেবে দেখছে মস্কো। এ ছাড়া, মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে হোয়াইট হাউজের দায়িত্ব নেয়ার আগে বিশ্ব পরিস্থিতিকে ওবামা প্রশাসন জটিল করে তুলছে চাইছে বলেও এতে সর্তক করা হয়।
দামেস্কের আমন্ত্রণে গত সেপ্টেম্বর থেকে সিরিয়া সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে রাশিয়া। সিরিয়ায় দু’টি ঘাঁটিও পরিচালনা করছে দেশটি।#
পার্সটুডে/মূসা রেজা/২৫