তেহরান-ইসলামাবাদ সম্পর্ক ভালোভাবেই এগুচ্ছে: পাক রাষ্ট্রদূত
-
ফাইল ফটো
ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসিফ খান দুররানি বলেছেন, দুই প্রতিবেশী দেশ ইরান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।
তিনি আজ (রোববার) আরো বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে সবসময় ভালো সম্পর্ক ছিল এবং দু দেশ সবসময় পরস্পরের পাশে দাঁড়িয়েছে। দু দেশই একে অপরের শক্তির প্রতি সমর্থন দেয় এবং সম্মান করে।
পাক রাষ্ট্রদূত বলেন, “ব্যাংকিং খাতে আমাদের মধ্যে কিছু সমস্যা আছে যার কারণে ডলারের মাধ্যমে লেনদেন শুরু করতে সমস্যা হচ্ছে। তবে এ সমস্যা শুধু পাকিস্তানের জন্য নয় বরং ইরানের সঙ্গে লেনদেন করতে গিয়ে অন্য দেশগুলোও একই ধরনের সমস্যা মোকাবেলা করছে।”
পাক রাষ্ট্রদূত আশা করেন, দ্রুতই ইরান ও পাকিস্তানের মধ্যকার ব্যাংকিং লেনদেনের সমস্যা দূর হবে। পাকিস্তানের নানা পর্যায় থেকে যখন ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলা হচ্ছে তখন পাক রাষ্ট্রদূত আজ এসব কথা বললেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫