পাকিস্তানের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নেই: আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i32621-পাকিস্তানের_বিরুদ্ধে_ভিসা_নিষেধাজ্ঞা_আরোপের_পরিকল্পনা_নেই_আমেরিকা
পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নেই। মার্কিন কর্মকর্তারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সফরকারী সম্ভাব্য নাগরিকের ভিসা আবেদন খতিয়ে দেখার বিষয়ে সব ধরণের তথ্য পাকিস্তান সরকার আমেরিকাকে যুগিয়ে থাকে বলে এ জাতীয় নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা নেই।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০১৭ ১৬:৪৬ Asia/Dhaka
  • পাকিস্তানের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নেই: আমেরিকা

পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নেই। মার্কিন কর্মকর্তারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সফরকারী সম্ভাব্য নাগরিকের ভিসা আবেদন খতিয়ে দেখার বিষয়ে সব ধরণের তথ্য পাকিস্তান সরকার আমেরিকাকে যুগিয়ে থাকে বলে এ জাতীয় নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা নেই।

এদিকে সম্প্রতি নানা সংবাদ মাধ্যম জানিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা আরোপিত সাত মুসলমান দেশের তালিকায় নতুন দেশের নাম যোগ করার করার পরিকল্পনা নেই।

এ ছাড়া, মার্কিন প্রেস সচিব সিন স্পাইসার ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে ব্যাখ্যা দিতে যেয়ে বলেছেন, ভ্রমণ ইচ্ছুকদের আবেদন যাচাই করার জন্য যে সব তথ্য প্রয়োজন তার যোগান দেয় আফগানিস্তান, পাকিস্তান এবং লেবানন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরণের সহযোগিতার পরিবর্তন ঘটলে এ সব বা অন্য যে কোনো দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।#

পার্সটুডে/মূসা রেজা/8