পাকিস্তানের আদালতে আত্মঘাতী হামলা: ৭ নিহত, ১৫ আহত
পাকিস্তানের পাকতুনখোয়া প্রদেশের সেশন কোর্টে একাধিক আত্মঘাতী বোমা হামলায় একজন আইনজীবীসহ অন্তত ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। আজ সকালে চারসাদ্দার আদালতে এ হামলা চালানো হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন,হাতবোমা ছুড়ে এবং গুলি চালিয়ে প্রধান ফটক দিয়ে হামলাকারীরা আদালত চত্বরে ঢোকার চেষ্টা চালায়। আদালত প্রাঙ্গণে মোতায়েন পুলিশ এবং নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা তার জবাব দেয়।
হামলার ২০ মিনিট পর একজন আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশে গুলিতে মারা যায়। আদালত প্রাঙ্গণে সে ঢুকে পড়তে পেরেছিল। দ্বিতীয় আত্মঘাতী বোমা হামলাকারীও নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায়। তৃতীয় হামলাকারী প্রধান ফটকের বাইরে দেহে বাধা বোমায় বিস্ফোরণ ঘটায়।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দফতর থেকে এ সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বলেও অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২১